বিমান বাহিনী প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের ট্রেসি অ্যান জ্যাকবসন বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার, ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সর্ম্পক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যুক্তরাষ্ট্রের সিনিয়র ডিফেন্স অফিসার এবং ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চ্যান্ডলার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *