‘ভারত-পাকিস্তান যুদ্ধ মানে ১৬০ কোটি মানুষের বিপর্যয়’

পাকিস্তানের আইএসপিআর ডিজি আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ মানে ১৬০ কোটি মানুষের বিপর্যয়। যদি কেউ যুদ্ধের জন্য স্থান তৈরির চেষ্টা করে তবে সে আসলে দুই দেশেরই ধ্বংসের পথ তৈরি করছে।

ভারত-পাকিস্তান সংঘাত বিশ্বের অন্যতম জনবহুল এই অঞ্চলকে চরম বিপদের দিকে ঠেলে দিতে পারে বলেও জানান তিনি। এই দুই দেশের মধ্যে যুদ্ধের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন আহমেদ শরীফ চৌধুরী।

গতকাল শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে একমত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এর আগে ৬ মে দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। তখন থেকেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিলো ভারত ও পাকিস্তান। শনিবার সকালে ভারতে ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে অভিযান চালায় পাকিস্তান।

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির খবর প্রথম সামনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক মিনিট পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান সরকার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে বিভিন্ন বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *