ভোক্তা অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় ভোক্তা অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, মূল্য তালিকা না থাকা, বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও প্রয়োজনীয় তথ্য সংযোজন না করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, কলেজ সড়ক ও টাউন ফুটবল মাঠ এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অপরাধে আবুল কালাম আজাদের মেসার্স খান ফ্লাওয়ার মিলসকে ১৫ হাজার, ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় গৌতম কুমারের মেসার্স গৌতম স্টোরকে এক হাজার, হাসিব হোসেনের ফলের দোকানকে এক হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে ভোজ্যতেল বিক্রি করায় চঞ্চল হোসেনের মেসার্স সেলিম স্টোরকে ১০ হাজার এবং যথাযথভাবে পণ্যের তথ্য সংযোজন না করা ও বেশি দামে পণ্য বিক্রয়ের কারণে রশিদুল ইসলামের স্বপ্ন বাজারকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

অভিযান সার্বিক সহযোগিতা করেন শিক্ষার্থীরা, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *