ময়মনসিংহে মা ও দুই সন্তানকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ২ সন্তানসহ নারীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি তার দেবর নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

জানা যায়, ভালুকা মডেল থানার পুলিশ লোকেশন ট্র্যাকিং করে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থানার পুলিশের সহযোগিতায় জয়দেবপুর রেল স্টেশন থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, সোমবার (১৪ জুলাই) দুপুরে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি বাসা থেকে ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে নীরব হোসেনের (২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *