ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ও আওয়ামী লীগ কর্মী খন্দকার বাকী বিল্লাহ এবং মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খন্দকার বাকী বিল্লাহ শহীদ সাগর হত্যা মামলার আসামি। এছাড়া বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি তানভীর আহমেদ সিদ্দিকী।

৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান তারা। দুপুরে দুজন চরপাড়া এলাকায় ছিলেন। এসময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *