
ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী আজ বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।
কারণ দর্শানো নোটিশে মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ১৭ জানুয়ারি ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়েছে।