মাদারীপুরে মানবপাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় মানক পাচার চক্রের ৩ আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার রাতে মাদারীপুর জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে মুকুল (৪২) হাওলাদার একই গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩০) ও রাজৈর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর(৩২)।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

ভুক্তভোগীর মা মুন্নি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে মেহেদী হাসান মুন্নাকে(২৫) দেড় বছর আগে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে মুকুল হাওলাদার ও তার সহযোগীরা লিবিয়ায় পাঠায়। লিবিয়ায় নিয়ে মাফিয়ারা আটক করে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় মোট ৪১ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। আমার সন্তানের কোন খোঁজ পাচ্ছি না। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমি দালালদের বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, ভুক্তভোগী যুবকের মা মুন্নি বেগম বাদী হয়ে মুকুল হাওলাদারসহ ১০ জনকে আসামি করে গত জুলাই মাসে আদালতে মানব পাচার ও দমন আইনে একটি মামলা করেন। সেই মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *