মোটরসাইকেল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাফিন (১৭) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। নিহত তরুণ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মিলন হোসেনের ছেলে।

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

সাফিনের মামা আমিরুল ইসলাম বলেন, সাফিন এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা, মা সহ পরিবারের নিকট আবদার করে আসছিলো। মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষোভে কালিকাপুর রেল ব্রীজ এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে এসে তাকে শনাক্ত করি।

রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *