রংপুরে ছাত্রলীগ নেতা আল আমিন অস্ত্রসহ গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলার আসামি জেলা ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি বিশেষ দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আল আমিন স্টেশন বাবু পাড়ার মৃত দুলাল মিঞার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আল আমিন ১৯ জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত মুন্না হত্যা এবং বিএনপি নেতা মামুনকে গুলিতে আহত করার মামলার এজাহারভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, ওই সময় ছাত্র আন্দোলন দমন করতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন তিনি।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, “হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *