রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ও ধর্মীয় ভাবমূর্তি জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোন সময় বিপদে পড়তে পারি।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর এর উদ্যোগে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম-খতীব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লামা ইকবাল বলে গেছেন গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।

ধর্ম উপদেষ্টা বলেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন।

তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা মিম্বারে দাঁড়িয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে বলবেন। কেউ যদি কছিু বলে তাহলে সরকারসহ সবাই আপনাদের সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *