
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশি বিনিয়োগে বাধা হবে না বলে স্পষ্ট জানালেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রোববার (১ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যবসা খাতে সংস্কারকে ইতিবাচকভাবে নিচ্ছেন চীনা ব্যবসায়ীরা। তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দেশের সার্বভৌমত্বের ক্ষতি হয় না, বরং এতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হয়।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও বলেন, আগামী দশকে বিদেশি বিনিয়োগ প্রাপ্তির বড় উৎস হবে চীন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।