রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

রাষ্ট্রের জবাবদিহিতা ও শক্তিশালী কাঠামো গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
আজ (১২ মে) সোমবার সকালে জাতীয় সংসদের এলইডি হলে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের নেতাদের সঙ্গে আলোচনার শুরুতে তিনি একথা বলেন।

ড. রীয়াজ বলেন, জনগণের আস্থা ফেরাতে এবং সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার বিকল্প নেই। জাতীয় ঐকমত্য কমিশন সেই লক্ষ্যেই কাজ করছে।

আলোচনায় গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি কমরেড হারুন চৌধুরী। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন।
কমরেড হারুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্নবিদ্ধ দেশত্যাগ, উভয়ই রাষ্ট্রের দায়মুক্তির চিত্র স্পষ্ট করে।

আলোচনায় উভয় পক্ষই গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে দলীয় ও মতাদর্শগত ভেদাভেদ ভুলে একটি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *