লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ট্রাকচাপায় তানবিন হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানবিন হাসান কালীগঞ্জ উপজেলার কায়েম রুদরেশ্বর গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানবিন হাসান মোটরসাইকেলে করে কাকিনা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *