শাপলা চত্বরের রক্তের সিঁড়ি বেয়ে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে: সালাহউদ্দিন

ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রথমে হেফাজতে ইসলামের নেতারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় যাদুঘরে শায়খুল হাদীস পরিষদের আয়োজনে হেফাজতের চার রাহবারের নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব বলেন।

এসময় সালাহউদ্দিন বলেন, সেই ২০১৩ সালে শাহবাগে নাস্তিক্য বাদের আস্ফালন হয়েছিলো বিদেশি শক্তি ও সরকারের শক্তির যৌথ প্রযোজনায়। শাপলা চত্বরের রক্তের সিঁড়ি বেয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে।

সালাহউদ্দিন বলেন, ইসলামী শক্তিকে রাজনীতি দিয়ে বিভক্তি করা ঠিক না। পাশের রাষ্ট্রের তাবেদার যাতে না হতে হয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার ৫৪ জন্য বছর পর আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভক্তি করতে করতে চাই না। এই চেতনা ব্যবসা আর চলবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, ঐক্য চাই বিভক্তি চাই না। জুলাই অভ্যুত্থানকে নিয়ে যেন চেতনার ব্যবসা না হয় সতর্ক থাকতে হবে। এটা নিয়ে আমরা রাজনীতি না করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *