
ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা, সিলেট মহানগরের উদ্যোগে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বাদ এশা স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাহপরান থানা শাখার সভাপতি শাইখুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আইনুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরীর সম্মানিত প্রচার সম্পাদক ও ইকরা টিভির উপস্থাপক হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদি।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান এবং লেখক ও সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।
আরও উপস্থিত ছিলেন,শাহপরান থানা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সারওয়ার,২২ নং ওয়ার্ড সভাপতি মাশহুদুর রহমান,২০ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হুসাইন,সাধারণ সম্পাদক মাহমুদ নাইম চৌধুরী ও ২২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হাফিজ সিয়াম আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ছাত্র জমিয়তের তরুণ কর্মীরা দ্বীনি চেতনায় উজ্জীবিত হয়ে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বীনি ঐক্য ও দাওয়াহর এই ধারা অব্যাহত থাকলে আগামী প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।”