শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য। শিশুকে যদি ভাষায় ও গণিতে সক্ষম করে তুলতে পারি, সাক্ষর করে তুলতে পারি, তাহলে সে মানবিক জ্ঞানভান্ডারে ঢুকতে পারবে। স্বাধীনভাবে জ্ঞান আহরণ করতে পারবে

শনিবার (১৯ এপ্রিল) মাগুরা জেলা অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুকে সাক্ষর ও সক্ষম করে তুলতে পারলে তার সামাজিক অবস্থান পরিবর্তনের সুযোগ করে দিতে পারবো। শিশুকে সাক্ষর করে তোলা মানে সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হলো। সামাজিক বৈষম্য নিরসনে প্রাথমিক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের টার্গেট হচ্ছে শিশুদের সাক্ষর ও সক্ষম করে তোলা। এর জন্য শিক্ষকদেরও যথাযথ ভূমিকা রাখা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *