‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’

সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে বলে মন্তব্য করেছেন নৌ-বাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭নং ভবনে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত নৌ-বাহিনীর একটি টিম।

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল ইসলাম। এসময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগুনটি ছয় তলা, নয় তলা এবং মাঝেও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এভাবে একসঙ্গে বিভিন্ন জায়গায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে।

অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি মোকাবেলায় নৌ-বাহিনীর টিম ঘটনাস্থলে কাজ করছে, এমনটি জানান তিনি। এসময় তিনি আরও বলেন, যতটুকু আমরা পর্যবেক্ষণ করেছি, যেখানে যেখানে আগুন লেগেছে, সব পুড়ে গেছে। এখনও পুরোপুরি আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, তবে আমরা কাজ করছি।

এদিকে, এ ঘটনায় পুরো সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, আগুনের সঠিক কারণ জানাতে তদন্তের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *