সাজা শেষে বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় সাজার মেয়াদ শেষ করার পর ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এবং টার্মিনাল-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত পাঠানো এই ৬০ জন অভিবাসীর মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। তারা সবাই কেদাহ-এর বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং এবং ভিয়েতনামের নাগরিকেরা অন্তর্ভুক্ত।

এই অভিবাসীরা মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাদের প্রধান অপরাধগুলোর মধ্যে ছিল— বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া দেশে প্রবেশ করা।নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করা। নিজ নিজ শাস্তি ভোগ করার পরই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *