সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে এই মডেল মসজিদ। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনও আসেনি। ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতি আছে। এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *