
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশের এই বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬১০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬০৭ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, একটি দেশীয় রিভলবার, একটি একনলা দেশীয় পিস্তল, একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, দুটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, ১৭ রাউন্ড গুলি, একটি পুরোনো স্টিলের পিস্তল, একটি খোসা, দুটি চাপাতি ও একটি ছোরা।