সিরাজগঞ্জে দুইটি প্রাইভেটকারসহ ৬১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জের মহাসড়কে মাদক বিরোধী অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। সোমবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলো- পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হুমায়ুন কবির (৪২), একই এলাকার মো. আলমের ছেলে প্রাইভেটকার চালক আল আমিন (৩০), ভোলার চরফ্যাসান উপজেলার চর ফ্যাসান গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩২) ও চাঁদপুরের শাহারাস্থী উপজেলার দোইয়ারা একাতরী গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে ও প্রাইভেটকারের চালক ফরিদ মিয়া (৩০)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ডিসেম্বর দুপুরে র‌্যাবের একটি দল সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল মোড়ে ঢাকা-রংপুরগামী মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দুইটি প্রাইভেটকার তল্লাশি করে ৬১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং প্রাইভেটকার দুইটি জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *