সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট অঞ্চলের চারটি সীমান্ত দিয়ে একসঙ্গে ৫৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বিভিন্ন সময়ে তাদের দেশে ঠেলে দেয় ভারতীয় বাহিনী। পরে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে এবং প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ৩৩ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়।

বিজিবির তথ্যমতে, এসব ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় দলটি এসেছে ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে—যেখানে ৮টি পরিবারের ২১ জনকে আটক করা হয়েছে। এছাড়া কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ৭টি পরিবারের ১৯ জন, জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৯টি পরিবারের ১৩ জন এবং গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ২ জন প্রবেশ করেন।

আটকদের বাড়ি দেশের বিভিন্ন জেলার—যেমন যশোর, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, সিলেট, হবিগঞ্জ ও নরসিংদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *