সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় সোয়া ৫ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার ( ২৪জানুয়ারি ) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, চিনি, রসুন, গরু, চকলেট, কম্বল, কমলা, ওষুধ, মাছসহ বিভিন্ন ধরনের মাদক। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *