সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য মাদক, যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, ফুসকা ও কমলা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি, মাটিরাবন ও চারাগাও বিওপিতে বিশেষ টহল দল পৃথক অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মাদক সহ বিভিন্ন পণ্য আটক করে। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।

আটককৃত ভারতীয় এসব পণ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *