সীমান্তে ফেন্সিডিল ও দুই নারীসহ ৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুই নারীসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সিংনগর হালদার পাড়া গ্রামের বাঁশ ঝাড়ের এবং বাঘাডাংগা গ্রামের বাজারপাড়া কাঁচা রাস্তায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫জনকে আটক করে।

আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৮বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *