
সীমান্তে থেকে সুজন বিশ্বাস নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঝিনাইদহের মহেশপুরের রুলি গ্রামের মানিকতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া বাদের পাড় গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে। আজ শুক্রবার (১৪ মার্চ) মহেশপুর বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামান্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা এলাকায় বিজিবির নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।