সীমান্ত থেকে অর্ধকোটি টাকার মালামাল আটক বিজিবির

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৭ জুলাই) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহল দল ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ওষুধ ও হেয়ার অয়েল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *