সুন্দরবনে ট্রলারসহ ৬ জেলে আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়ীয়া খালে অবৈধ ভাবে মাছ ধরায় বনরক্ষীরা শনিবার দিবাগত রাতে একটি ফিশিং ট্রলারসহ ৬ জেলেকে আটক করেছে। জব্দ করা হয়েছে মাছ ও আনুষঙ্গিক মালামাল।

আটক জেলেরা হলেন, বেল্লাল খান ((৩০), মিরাজ (২৯), হৃদয় হাওলাদার (২২), আলামিন হাওলাদার (৩০), খায়রুল ইসলাম (২৪), ঈসা মিয়া (১৯)। এদের বাড়ী বরগুনার পাথরঘাটার পদ্মাগ্রামে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সুন্দরবনের দুবলা ফরেষ্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারিকেলবাড়ীয়া এলাকায় নিয়মিত টহলকালে খালে একটি ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখে তাদের দিকে এগিয়ে যান। জেলেরা বনরক্ষীদের দেখে পালাতে থাকেন। এ সময় বনরক্ষীরা ধাওয়া দিয়ে একটি ফিশিং ট্রলারসহ ৬ জেলেকে ধরে ফেলেন। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *