
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শনিবার (৩ মে) তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সূত্র জানায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক বলেন, হাতিরঝিল এলাকা থেকে মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।