হাসনাতের ওপর হামলার ঘটনায় আটক ৫৪

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

হামলার পরপরই রাতভর অভিযানে তাদের আটকের কথা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকা পড়লে তার ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ের কয়েক জায়গা কেটে যায়।

হামলার ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ও গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মধ্যরাতে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *