
জমিয়তে উলামায়ে হিন্দ ও এমএইসআই মাদানি চ্যারিটেবল ট্রাস্ট চলতি শিক্ষাবর্ষ (২০২৪-২০২৫)-এর জন্য ১ কোটি ৬০ লাখ রুপি শিক্ষাবৃত্তি প্রদান করেছে। এ বছর ৯১৫ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে, যার মধ্যে ৪৬ জন ছিলো অমুসলিম শিক্ষার্থী।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে– এই বৃত্তি মূলত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে দেওয়া হয়। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন এবং অন্যান্য পেশাদার কোর্সে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এ সুবিধা পেয়ে থাকে।
জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সাইয়িদ আরশাদ মাদানি বলেন– একটি জাতির উন্নতি নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি শিক্ষায় পিছিয়ে থাকে, তারা কখনোই সত্যিকারের উন্নতি করতে পারে না। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদের যুবসমাজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে।”
তিনি আরও বলেন– শিক্ষাই উন্নতির মূল চাবিকাঠি। জমিয়তে উলামায়প হিন্দ দীর্ঘদিন ধরে শিক্ষার প্রচার-প্রসারে কাজ করে আসছে। শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করছি, যাতে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এ বছর মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞানের ৩০০+ শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির ২৫০+ শিক্ষার্থী, আইন ও সমাজবিজ্ঞান বিভাগের ১৫০+ শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন ও অন্যান্য বিভাগেট ২০০+ শিক্ষার্থীসহ মোট ৯১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৪৬ জন অমুসলিম শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পেয়েছে, যা জমিয়ত উলামায়ে হিন্দের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।
জমিয়তে উলামায়ে হিন্দ দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। মাদ্রাসার পাশাপাশি আধুনিক শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগের ফলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং তারা সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
শিক্ষাবৃত্তির পাশাপাশি জমিয়তে উলামায়ে হিন্দ দেশের বিভিন্ন স্থানে স্কুল ও কলেজ পরিচালনা করছে এবং শিক্ষা খাতে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য শিক্ষার মাধ্যমে সমাজকে আরও উন্নত করা ও জাতিকে এগিয়ে নেওয়া।