
গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলে বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১০ হাজারের বেশি অত্যন্ত বিধ্বংসী ২ হাজার পাউন্ডের বোমা এবং হাজার হাজার হেলফায়ার মিসাইল। ২৮ জুন, শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন মার্কিন কর্মকর্তা অস্ত্র চালানের একটি হালনাগাদ তালিকা সম্পর্কে এই তথ্য জানিয়েছেন।
২ হাজার পাউন্ডের ১৪০০০ বোমা ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র!
by আন্তর্জাতিক ডেস্কPublished: 29 June 2024Last Updated: 29 June 2024
গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলে বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১০ হাজারের বেশি অত্যন্ত বিধ্বংসী ২ হাজার পাউন্ডের বোমা এবং হাজার হাজার হেলফায়ার মিসাইল। ২৮ জুন, শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন মার্কিন কর্মকর্তা অস্ত্র চালানের একটি হালনাগাদ তালিকা সম্পর্কে এই তথ্য জানিয়েছেন।
us weapons and munitions sent to israel
ছবি – সংগৃহীত
Pause
Mute
Remaining Time -10:36
Close PlayerUnibots.com
ওই কর্মকর্তারা বলেছেন, গত অক্টোবরে যুদ্ধের শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ২ হাজার পাউন্ডের ১৪ হাজার বোমা, ৫০০ পাউন্ডের ৬ হাজার ৫০০ টি বোমা, ৩ হাজার হেলফায়ার এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, ১ হাজার বাঙ্কার-বাস্টার বোমা, ২ হাজার ৬০০ টি ছোট ব্যাসের এয়ার ড্রপ বোমা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে।
ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার জন্য আন্তর্জাতিক আহ্বান থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ এই মিত্রকে পর্যাপ্ত সামরিক সহায়তা দিয়ে গেছে। এমনকি শক্তিশালী বোমার চালান থামানোর জন্য সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত অগ্রাহ্য করেও ইসরায়েলে বিধ্বংসী বোমা পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, গাজায় আট মাসের বেশি সময় ধরে চলমান নজিরবিহীন সামরিক আক্রমণে ব্যবহৃত হচ্ছে এই অস্ত্র। গাজায় বিপর্যয়কর মৃত্যুর সংখ্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও মার্কিন সরকার ইসরায়েলে ভারী যুদ্ধাস্ত্র পাঠানো বন্ধ করেনি। এই অস্ত্র সরবরাহ ইসরায়েলের যা প্রয়োজন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন, অস্ত্র সরবরাহের এই তালিকাটি স্পষ্টভাবে ইসরায়েলি মিত্রদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য স্তরের সমর্থন প্রতিফলিত করে। তালিকাভুক্ত অস্ত্রশস্ত্রগুলো ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বা হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে ব্যবহার করবে।
এদিকে হোয়াইট হাউস বার্তা সংস্থা রয়টার্সের এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলের দূতাবাসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ২৬ জুন, বুধবার সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর থেকে ইসরায়েলে ৬.৫ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা পাঠিয়েছে।
অবশ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ওয়াশিংটন অস্ত্রের চালান আটকে রেখেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৮ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
সূত্র: রয়টার্স