৫ আগস্টের ঐক্যে চিড় ধরায় ভারত কার্ড খেলার সুযোগ পাচ্ছে: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ৫ আগস্টে গড়ে ওঠা ঐক্যে চিড় ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

তিনি বলেন, যদি ৫ আগস্টের ঐক্য ধরে রাখা যেত তবে এতোদিনে ভারত বাংলাদেশের পরিবর্তন মেনে নিয়ে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চক্রান্ত থেকে বিরত থাকতো। 

রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ছাত্র-জনতার ঐক্যে ফাটল ধরার বিষয়টি দৃশ্যমান হওয়ায় ভারত এখনো হাল ছেড়ে দিচ্ছেনা বলেও মন্তব্য করেন তিনি। 

মাহমুদুর রহমান বলেন,  রাজনৈতিক কোনো মতপার্থক্য থাকলে তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিৎ। নইলে জাতীয় ঐক্যে চিড় ধরার সুযোগে যদি আবারও ভারতীয় সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ ফিরে আসে তবে ইতিহাস কাউকেই ক্ষমা করবেনা বলেও হুশিয়ার দেন তিনি।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আরও বলেন, চ্যালেঞ্জ এখন একটাই, আবারও ৫ই আগস্টে গড়ে ওঠা জাতীয় ঐক্যে ফিরে আসা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *