অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে ভোগাবে: হাসনাত

ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভুগাবে’।

তিনি আরও লেখেন, ‘হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে’।

পরিশেষে তিনি লেখেন, ‘এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *