সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেয়ার সময়সীমা ফের বাড়লো

সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *