দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৫

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা একটি করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উক্ত স্থানে এলে সাঁথিয়া গামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *