পুলিশের তিন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরপ্রাপ্ত এই তিনি কর্মকর্তা হলেন—পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি মল্লিক ফকরুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান।

বুধবার (০১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর-পরবর্তী সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *