দিনের তাপমাত্রা কমে বাড়বে শীত

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ ১৮ জানুয়েরি শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও পরদিন রবিবার সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *