সীমান্তে চোরাই পথে আনা অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত পরশুরাম, কেতরাংগা, তারাকুচা, ছাগলনাইয়া, মধুগ্রাম এবং চম্পকনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় ফেনী বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গত দুই দিনে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রীপিস, শাল কাপড়, মেয়েদের জামা, শার্ট, প্যান্ট, বিস্কুট, ক্রোকারিজ আইটেম, টু-পিস, পন্স পাউডার, চিনি, মোবাইল ফোন, ট্রলি ব্যাগ, জায়নামাজ, কিসমিছ ভারতীয় নেহা মেহেদী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ২৬ হাজার ৬১০ টাকা।

জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় (৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *