সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে পাকিস্তান: আসিম মুনির

পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তিনি বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করলে তা মারাত্মক ভুল হবে। শত্রু যদি ভাবে আমরা তা মেনে নেব, তাহলে তা একটি বিপজ্জনক ভুল বোঝাবুঝি হবে।’

পাকিস্তান নেভাল একাডেমিতে ১২৩তম মিডশিপম্যান ও ৩১তম শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশনিং প্যারেডে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

আসিম মুনির বলেন, ‘আমাদের সামুদ্রিক যোদ্ধাদের এই মনোমুগ্ধকর প্যারেড পর্যালোচনা করতে পারা আমার জন্য গর্বের।’

ক্যাডেটদের শৃঙ্খলা ও উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি বলেন, ‘এটি প্রমাণ করে পাকিস্তান নেভাল একাডেমিতে প্রশিক্ষণের মান কতটা উচ্চ।’

সেনাপ্রধান কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ক্যাডেটদের অভিনন্দন জানান। এছাড়া তুরস্ক, বাহরাইন, ইরাক, ফিলিস্তিন ও জিবুতি থেকে আগত বিদেশি ক্যাডেটদের বিশেষভাবে শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পাকিস্তান নেভির অংশ হতে যাচ্ছেন। একটি বাহিনী তার দৃঢ় নৈতিকতা, উন্নত সামরিক দক্ষতা এবং অনন্য পেশাদার ঐতিহ্যের জন্য পরিচিত। আমি আপনাদের অপারেশনাল প্রস্তুতি সব সময় উন্নত রাখার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, নৌযুদ্ধের প্রকৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সেই সঙ্গে একটি আধুনিক, শক্তিশালী ও কার্যকর সামুদ্রিক বাহিনী গঠনের গুরুত্বও বাড়ছে।

খবর: সামা টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *