খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক

খাগড়াছড়ির গুইমারায় দেশীয় লং গানসহ ইউপিডিএফের এক কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় লং গান (এলজি) ও কার্তুজ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আটক যুবককে গুইমারা থানায় সোপর্দ করে সেনাবাহিনী। আটককৃত কালেক্টরের নাম কলইপা ত্রিপুরা।

সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) মধ্যরাতে জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় টহলে যান তারা। এ সময় একটি কাঠবাহী গাড়ি থেকে চাঁদা নিতে আসলে কলইপা ত্রিপুরাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজেকে ইউপিডিএফ’র (প্রসীত) গ্রুপের সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে অস্ত্র ও কার্তুজসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *