জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: খেলাফত মহাসচিব

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষে গভীর ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও ১৪-দলকে নিষিদ্ধ করতে হবে, কারণ তাদের রাজনৈতিক কার্যক্রম গণতন্ত্রবিরোধী।

শনিবার (৩০ আগস্ট) খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোন কর্তৃক আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ভিপি নুরের ওপর হামলা শুধুমাত্র তার ব্যক্তিগত ওপর নয়, বরং পুরো জুলাই আন্দোলনের ওপর হামলার সামিল। এই ঘৃণ্য হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

রাজধানীর উত্তরা পার্টি সেন্টারে আয়জিত ‌‌‌‌‌‌‘জুলাই গণঅভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক ঐ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সহ-সভাপতি মুফতি ওসমান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের সাবেক ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ অর্থবিষয়ক সম্পাদক মুফতি কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশরাফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার রাজি, বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম।

প্রবন্ধের উপর আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজহারী, মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সালমান, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক, মাওলানা কাউসার আহমদ সোহাইল, অর্থ সম্পাদক একে আজাদ, অফিস সম্পাদক মুফতি আবু সালেহ আজহারী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রাশেদুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *