ভোট নিয়ে কোন প্রকার শঙ্কা নেই: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোট নিয়ে কোন প্রকার শঙ্কা নেই।

রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি। কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ প্রায়ই শেষ। এক সপ্তাহের মধ্যে পরবর্তী প্রক্রিয়া শেষে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *