
গত ৭ নভেম্বর বিকেলে লন্ডনের মারকাজুল উলূম মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল নেতৃবৃন্দের একটি জরুরী মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ। পরিচালনায় ছিলেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
আলোচনায় অংশ নেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও অন্যান্য নেতৃবৃন্দ। সভা থেকে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, মজলুম মানবতার বিপ্লবী কন্ঠস্বর জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের বাংলাদেশ সফর কে স্বাগত জানানো হয়।
সভায় মুফতি আবদুল মুনতাকিম ও তাঁর প্রতিষ্ঠিত উচ্চতর গবেষণামূলক দ্বিনী শিক্ষাগার জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর উদ্যোগে আয়োজিত ও আগামী ১৭ নভেম্বর সোমবার সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন কে সফল করে তোলার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন কায়িদে মিল্লাত, ইমামে সিয়াসাত ও আমীরে জমিয়ত হযরত মাওলানা ফজলুর রহমান। সভায় বক্তারা বলেন মাওলানা ফজলুর রহমান বিশ্বের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুসলিম উম্মাহর এক অমূল্য সম্পদ। অত এব তাঁর সিলেট শুভাগমন কে স্বাগত জানিয়ে সকলের উচিত তাঁর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন কে আশাতীত সফল করে তোলা।
বিশ্বের গুরুত্বপূর্ণ সবক’টি দেশের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দানের এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্ব মুসলিমের আগামীর রোডম্যাপ সম্পর্কে ব্যাপক গণজাগরণ সৃষ্টির গুরুত্ব অপরিসীম, একই সাথে শান্তিচুক্তির নতুন প্রেক্ষাপটে আমাদের করণীয় সম্পর্কে সজাগ দৃষ্টিভঙ্গি তৈরি সময়ের দাবি এবং আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন যেহেতু এসব উদ্দেশ্য সাধনে ঐতিহাসিক ভূমিকা পালনে মাইলফলক হিসেবে কাজ করবে, এ ছাড়া মাওলানা ফজলুর রহমান যেহেতু ইতোমধ্যে ফিলিস্তিনের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে বৈশ্বিক দৃশ্যপটে নিজেকে উদ্ভাসিত করেছেন, বিধায় আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন কে হযরত শাহজালালের পূণ্যভূমিতে সাফল্যমন্ডিত করে তোলা ঈমানের অপরিহার্য একটি দাবি। এজন্য ইউকে জমিয়তের পক্ষ থেকে এ মহা সম্মেলনে দলে দলে যোগদানের উদাত্ত আহ্বান জানানো হয়। সভায় ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদের ১০ নভেম্বরের মোটরসাইকেল শোডাউন প্রোগ্রাম কেও সফল করে তোলার জন্য সবাইকে ইউকে জমিয়তের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরো আলোচনায় অংশ নেন
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সেক্রেটারি হাফিজ জিয়া উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের তাফসীরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মোশতাক,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ এবং মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ৷ পরিশেষে জমিয়তের প্রবিন নেতা মরহুম মাওলানা আব্দুল আজিজ সিদ্দীকী এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ।