
পাঁচ সদস্যবিশিষ্ট ‘সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার ‘১৮ মার্চ) এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠিত হয়। বুধবার এক চিঠিতে এ কমিটির কথা জানায় এনসিপি।
এনসিপি জানায়, দলটির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য এই কমিটি গঠন করা হয়।
সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি কোঅর্ডিনেটর করা হয়েছে সারোয়ার তুষারকে। অপর চার সদস্য হলেন
মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।