আরেক সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নৃশংস হামলার ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গণমাধ্যমে তার গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

গ্রেপ্তার জিয়া বিন কাসেম মামলায় ৬নং আসামি। এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামী মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, যৌথ বাহিনীর টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *