কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

রাজধানীর কাকরাইল মসজিদে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় শুরাপন্থিদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তিশৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সব কথা বলা হয়। 

এতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদেরকে কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

বাংলাদেশে তাবলিগ জামাতের দুটি অংশ ‘শুরাপন্থি’ ও ‘সাদপন্থীদের’ মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *