কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩০

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা।

গ্রেপ্তার আসামিরা হলেন—মো. জনি (২৭), মো. লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, মো. সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো. সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মো. মেহেদি হাসান (২১), মো. আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো. নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো. রিপন (৩৪), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) ও সোহান গাজী (১৯) ।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিশেষ অভিযান চালিয়ে কারওয়ান বাজার ও আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *