২২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ভিন্ন ভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আটক ২২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এদের হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, হস্তান্তর করা ২২ বাংলাদেশি ভারতের হায়দরাবাদ জেলখানায় বন্দি ছিলেন। এদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *