
জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, এটি একটি রাজনৈতিক শক্তি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
রোববার রাজধানীর সেগুন বাগিচায় টাইম লাইন বাংলাদেশ এর সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশ।
সারজিস আলম বলেন, দুই মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল আসবে এবং এই দলের লক্ষ্য থাকবে জনগণের চাহিদাকে প্রাধান্য দেয়া। অভ্যুত্থানে যারা ছিল তাদের নিয়েই হয়তো এই রাজনৈতিক দল আসবে।